আমার বাড়ির ছোট্র এ পাঙ্গণে
সবত করে একটি ফুলের চারা।
খুরপি দিয়ে মাটি খুঁড়ে, ঢেলে
জলের ধারা লালন করি তাকে।
খুব শুকোলে চারার জিভের ডগা
এক নিমেষে আমার গলা মরু।
যখন চারা জল শুষে নেয় গলায়
তখন আমার ধু-ধু তৃষ্ণা মেটে।
গেলাম চলে সুদূর গণ্ডগ্রামে
ছোট্র আমার চারাটিকে রেখে
গর্জে-ওঠা মেশিনগানের মুখে।
আমরা এমন স্বার্থপরই বটে।
ফিরে এসে অবাক কাণ্ড একি
সেই চারাটি দুলছে দেখি সুখে।
সন্ত্রাসে সে যায়নি কুঁকড়ে মোটে,
বরং তেজী খুব উঠেছে বেড়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী