প্রজাপতি সারারাত আমার ঘরেই ছিলো খুব
চুপচাপ দেয়ালের এক কোণে বিন্দুর মতন।
আমি তো না জেনে তাকে এই ঘরে দিয়েছি আশ্রয়।
সারারাত বই প’ড়ে কিছু লিখে এবং ঘুমিয়ে
কেটেছে আমার, আমি তাকে লক্ষ্য করিনি মোটেই।
আমরা পরস্পরের অস্তিত্ব বিষয়ে অচেতন
ছিলাম সমস্ত রাত একই ঘরে। অকস্মাৎ ভোরে
পিতার প্রাচীন ফটোগ্রাফের সান্নিধ্যে প্রজাপতি
তরঙ্গিত, দেখলাম; এখন সে আমার নিজস্ব
ভাবনায় অন্তর্ভুক্ত অতিশয় সাবলীলভাবে।
সে-ও কি আমার কথা সমস্ত শরীর দিয়ে তার
চিন্তা করে? প্রজাপতি নড়ে হৃৎস্পন্দনের মতো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী