সুকণ্ঠ কোকিল তুমি বসন্তের মাতাল নকিব,
মধ্যরাতে বিপর্যস্ত করে ফেল এখনও আমাকে,
নিদ্রার গহন থেকে নিয়ে যাও পাতার টেরেসে।
হাঁস তুমি ব্রজেন দাশের মতো কাটছ সাঁতার
পাড়ার পুকুরে যথারীতি। নিঃসঙ্গ কুকুর তুমি
শহরের নানা দৃশ্য রাখছ দু’চোখে; টিকটিকি
যখন-তখন তুমি ডেকে ওঠো, দেয়ালের মাঠে
দিব্যি ফুলবাবু সেজে হাওয়া খাও প্রত্যহ দু’বেলা।
কোকিল, কুকুর, হাঁস, টিকটিকি ইত্যাদি ইত্যাদি
আটক করে না জেলে তোমাদের অলিতে গলিতে
কারফ্যু হয় না জারি অতর্কিতে। তোমাদের কেউ
করে না শোষণ কোনো দিন; কেননা তোমরা নও
ঈর্ষণীয় সেই জাতি বস্তুত মানব যার নাম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী