জানলার বাইরে তাকাও, দেখে না ও আকাশ,
ভাসমান মেঘ, গাছের পাতার নাচন, পাশের বাড়ির
কার্নিশে পায়রা যুগল, তারপর তোমার খাতার পাতায়
তৈরি হবে কবিতার পঙ্ক্তি; রোদ হাসবে, দোয়েল
শিস বুলোবে হাওয়ায়, চাই কি আমার মুখ
ভেসে উঠবে তোমার পঙ্ক্তিমালায়; বললে তুমি
ঠোঁটে মৃদু হাসি খেলিয়ে। তোমার সুহাস
কণ্ঠস্বরে কৌতুকের ভঙ্গি ছিল। প্রকৃতির প্রতি আমার
অনুরাগ তোমার অজানা নয়। চোখ-মন-জুড়ানো
রূপ প্রকৃতির, এই সত্য সবার কাছেই উদ্ভাসিত। আমি বারবার
প্রকৃতির কাছে ফিরে যাই, তা-ও মিথ্যে নয়। অথচ
এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে রুদ্র রূপ, যেমন মোহিনী,
নিরীহ, কোমল, শান্ত নদী হঠাৎ কখনও কখনও
কী ভয়ঙ্কর ফুঁসতে থাকে। তোমার মধ্যেও এই দু’টি রূপের খেলা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন