একটি তরুণী দেখি গলিটির দুপুরে অগাধ রোদ্দুরের নিস্তব্ধ ভিতর দিয়ে
একা হেঁটে চলেছে, কোথায় যাবে, জানলার শার্সি ধ’রে
ভাবি; অচেনা সে
আমার তবুও কেন জানি অজানা শ্যামলী সেই
তরুণীর জন্যে প্রাণে মমতার সোঁদা ছায়া নামে। ভাবি, সে কি
এভাবেই হেঁটে হেঁটে কোনওদিন পিচ্ছিল আন্ধারে
করবে প্রবেশ, না কি অগাধ পূর্ণিমা
করবে বর্ষণ তাকে গাঢ় অনুরাগের পরাগ
ছিটিয়ে সত্তায়? আপাতত
সে থাক আমার এই কিছু হরফের সেবাশ্রমে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী