কায়ক্লেশে পথ চলি, অকস্মাৎ ঘোর সন্ধ্যা নামে;
সব দিকে লুপ্ত গাছপালা, নদীনালা, হল্দে ক্ষেত,
ত্রস্ত পাখি, গেরস্তের ঘর জনমনিষ্যি সমেত।
তবে কি এসেছি আমি পথ ভুলে নৈরাশের গ্রামে?
একটু পরেই ফের আকাশের ঘুরঘুট্রি খামে
তারার অক্ষরে লেখা নতুন ঠিকানা অনিকেত
আমাকে দেখায় পথ। কাক-তাড়ুয়ার মতো প্রেত
স’রে যায়, মধ্যে মধ্যে বৃক্ষতলে গা ঢালি বিশ্রামে।
কখনো ম্যুনিখে ঘুরি, কখনো বা ঢাকাই বস্তিতে,
কত স্বপ্ন জমা হয় অবচেতনের স্তরে স্তরে
চল্তি পথে, অকস্মাৎ দৃষ্টি জুড়ে কালো বধ্যভূমি
ভেসে ওঠে, কংকাল বাজায় বাঁশি, বিবর্ণ আর্শিতে
মুখ দ্যাখে শীর্ণ প্রৌঢ় কবি, বার-বার মনে পড়ে-
সে কবে সোনালি দিন কালো ক’রে চলে গেছো তুমি!
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ