যখন প্রথম দেখি অপরাহ্নে পুরানো বাড়িতে
তোমার পরনে ছিল প্রিন্টের কামিজ সালোয়ার।
ক্রমশ সন্ধ্যায় ঠোঁট শহরকে ছুঁলো, কে ফাঁকে
দুলিয়ে ডাগর বেণী পড়লে তুমি নিজের কবিতা।
তোমার শরীরে কৈশোরের কুমারীর ঘ্রাণ খেলা
করছিল, ঠোঁট থেকে ঝরে গেল অজস্র রঙিন
প্রজাপতি, ভাল লেগেছিল অনাবিল আচরণ;
কবিতার কিছু ছেলেমানুষি, হাতের নড়া, কথা।
আবার যখন দেখি আরেক বিকেলে, গায়ে শাড়ি,
বিবাহের আভা ছিল তোমার সত্ত্বায়, বুক ভরা
দুধের ঝাঁঝালো গন্ধ, চোখে কিছু বিষাদের দাগ;
বিষাদের আলাদা সৌন্দর্য আছে, তন্ময়তা আনে;
হাতে ভানুসিংহ ঠাকুরের ক্যাসেট, হৃদয় ধু ধু;
সেদিন তোমাকে মেয়ে বড় বেশি ভালবাসলাম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী