শাহ এম এস কিবরিয়া নামটি যখন
উচ্চারিত হয় এমনকি মৃদুভাবে,
একজন গুণবান মানব জৌলুস নিয়ে
নিমেষে ওঠেন ভেসে দৃষ্টিপথে আজও আমাদের।
শিক্ষার আলোয় তিনি উদ্ভাসিত ছিলেন ব’লেই
মানুষের অগ্রহতি, কল্যাণ-কামনা
ছিল তাঁর ভাবনার প্রধান বিষয়। তাঁকে শাহ
কিবরিয়া ব’লে মনে দিয়েছিল ঠাঁই ভালোবেসে।
অথচ শক্রর দল হিংসায় উম্মত্ত হয়ে এই
গণহিতকামী পুরুষের গৌরবের
আলোয় হিংসায় সেই পুরুষের জীবননাশের
কূট মতলবে তাঁর বুকে হানল মৃত্যুর ক্রূর ছোপ।
শাহ এম এস কিবরিয়া মুছে যাবেন ভেবেই
যারা তাঁর বুকে হেনেছিল ছোরা কী-যে মূঢ় ওরা।
কেননা ওদের জানা নেই শাহ এম এস কিবরিয়া
যারা, তারা মরে না ছোরা কিংবা অন্য অস্ত্রাঘাতে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন