কবিতা - শীতের ছড়া শামসুর রাহমান শনিবার, ২২ জুন ২০২৪ ছড়া শীতসকালে লোকটা কাঁপে, কাঁদে সবার পা ধ’রে। একটা শুধু ছিল জামা, তা-ও ছিঁড়েছে ভাদরে। হি-হি শীতে থাকে প’ড়ে, ডাকে না কেউ আদরে। বলল তাকে খোকন সোনা, মিছে কেন কাঁদরে? একটু তুমি ধৈর্য ধরো, সাহসে বুক বাঁধোরে। শহরটাকেই দিচ্ছি ঢেকে পশমি বড় চাদরে। ♥ ০ পরে পড়বো ২৬৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন