শামসুর রাহমান

কবিতা - শীতের ছড়া

শামসুর রাহমান
শনিবার, ২২ জুন ২০২৪ ছড়া

শীতসকালে লোকটা কাঁপে,
কাঁদে সবার পা ধ’রে।
একটা শুধু ছিল জামা,
তা-ও ছিঁড়েছে ভাদরে।
হি-হি শীতে থাকে প’ড়ে,
ডাকে না কেউ আদরে।

বলল তাকে খোকন সোনা,
মিছে কেন কাঁদরে?
একটু তুমি ধৈর্য ধরো,
সাহসে বুক বাঁধোরে।
শহরটাকেই দিচ্ছি ঢেকে
পশমি বড় চাদরে।

পরে পড়বো
২৯৫
মন্তব্য করতে ক্লিক করুন