তোমার বয়স কত হলো ঠিক? ঝড়ে-জলে আজ
তেষট্রি পেরুলে বুঝি। আমিও তোমাকে সুপ্রাচীন
ধুমল কাগুজে স্তূপে অতিশয় পরিণামহীন
বিবর্ণ দলিল ভেবে বস্তুত ছিলাম ভুলে। বাজ
পাখি বলে রটেনি তোমার নাম কিংবা অধিরাজ
ছিলে না কখনো কোনো কবিসংঘে। বড় বেশি ক্ষীণ
স্বাস্থ্য আজ; হাঁপানি এবং বাতে কাটে নিশিদিন।
ছিল না তোমার পদ্যে বিশ্ববীক্ষা, সূক্ষ্ম কারুকাজ।
বেঠিক মাটিতে তুমি ছড়িয়েছো বীজ ক্রমাগত
বছর বছর? কিন্তু জানি, কখনো সখনো ভুল
মাটিতেও ফলে কত আশ্চর্য ফসল অবিরত!
যদিও তোমার গোলা শূন্য, তবু রক্তপায়ী মাঠে
স্বেদক্ষরণের কথা ভেবে যেন তোমারই চৌকাঠে
করুন প্রত্যহ পুষ্পবৃষ্টি দয়ালু ফেরেশতাকুল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী