সন্ধ্যার খালুই থেকে লাফিয়ে উঠেছে চাঁদ দূরে
বহুদূরে, ঘাটে বাঁধা তন্বী নাও, একটি কি দুটি
নয়, কয়েকটি, নিচ্ছে বিশ্রাম এখন, মেঠো সুরে
মাঝি পড়ে সায়ফুল মুলুকের পুঁথি লুটোপুটি
খায় নানারঙা মাছ পানির ভেতরে মাঝে-মাঝে,
যেন দ্যায় সায় ত্রিপদীতে। আমানি নকশি-কাঁথা
দ্যাখে মাঝি পাঠ সেরে। মনে পড়ে, মসলার ঝাঁজে
মনে পড়ে তাকে যে সেলাই করে রাতে কাঁথা মাথা
নিচু করে স্মৃতিময় কূপির আলোয়, খোকা কোলে
সুহাস আসবে বলে। পলাশতলীর বিছানার
কথা মনে পড়ে তার। দুটি পাখা ভর করে দোলে
সে আকাশে, ওড়ে দূরে মাছের নাছোড় পাইকার
ডাকে তাকে বহু নিচু থেকে তারস্বরে, কিন্তু মাঝি
শোনে না কিছুই, ভাবে এ দর-দস্তুর ছায়াবাজি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন