যখন আমার কাছে এসে বসো, করো পায়চারি,
কাতাও আমার দিকে আড়চোখে, গালগল্পে মেতে
কাটাও অনেক বেলা, কখনো ওল্টাও তাড়াতাড়ি
সাহিত্যপত্রের পাতা এলোমেলো অথবা মেঝেতে
রাখো চোখ, কী যে ভাবো-আমি অতিশয় নিরুত্তাপ
ঘড়িতে সময় পড়ি, যেন তুমি নেই কাছাকাছি,
যেন হৃদয়ের ঘরে পড়েনি তোমার পদচ্ছাপ।
নিজের আড়ালে আমি নিজের বৈরিতা নিয়ে বাঁচি।
তুমি চলে গেলে অস্থিরতা জেগে ওঠে, অকস্মাৎ
আমার ভিতরকার একাকী পুরুষ শব্দ নিয়ে
খেলা করে, অদৃশ্যের প্রতি ব্যগ্র বাড়ায় সে হাত,
লুকিয়ে নিশীথে মুখ কাঁদে খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী