সেই কবে থেকে তুমি খুঁজছো একটা বাড়ি, যার
সিঁড়ি খুব দীর্ঘ, মিশে গেছে বহু দূর ছায়াপথে।
কত লোক দিয়েছে সন্ধান কতবার সে বাড়ির;
জেনে গেছো সবটাই ধাপ্পা! ‘এই আপনার বাড়ি’
বলে একজন নিয়ে গেছে এক পাগলা গারদে,
কেউ পথপ্রদর্শক সেজে তোমাকে দেখালো বাড়ি-
দেখলে নিজেকে তুমি মাতৃসদনের দরজায়,
যেখানে অসুস্থ জননীর জরায়ুর সীমা ছিঁড়ে
হতেছে উৎপন্ন ততোধিক অসস্থ সন্তান কত।
কেউ-বা অনেক দূরে নিয়ে যায় ভুলিয়ে-ভালিয়ে,
সোল্লাসে জানায় এক বাড়ির ঠিকানা, চেয়ে দ্যাখো
পাঁচটি কঙ্কাল দিচ্ছে পাহারা ফাটকে নিশিদিন।
আবার একটি রাজহাঁস এসে বলে ‘বাড়ি নেবে?
যে-বাড়ির খুব দীর্ঘ সিঁড়ি মেশে যায় ছায়াপথে,
নেবে সেই বাড়ি?’ জেনে গেছো, রাজহাঁস নিয়ে যাবে
কোথায় তোমাকে কোন্ শূন্যতায়! তবু আমি তারই
অনুগামী বারবার। দেখছো হতাশা হেঁটে যায়
আগে আগে, বস্তুত খুঁজছো বাড়ি অভ্যাসবশত।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ