যতবার আমি আকাশ শব্দটা উচ্চারণ করতে চাই,
কিংবা বৃক্ষ বলে ডাক দিই,
ততবার তোমারই নাম বলে ফেলি।
জানালার বাইরে তাকিয়ে যখন বলতে যাই, হে শহর-
তখনও তোমার নাম বেজে ওঠে আমার কণ্ঠস্বরে।
কবিতার কিছু পঙ্ক্তি আউড়ে শান্তি পেতে চাইলে
আমি কেবলি তোমার নাম আবৃত্তি করতে থাকি।
স্বপ্ন, তুমি অকস্মাৎ ফুরিয়ে যাও কেন-এই প্রশ্ন করতে গিয়ে
এই নির্ঘুম রাত্তিরে স্বপ্নে কথা বলার মতো
বারবার জিগ্যেস করি, তুমি কেমন আছ?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী