কবিতা - গুল্ম, ঈথার শঙ্খ ঘোষ মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ বিবিধ কবিতা আমি যখন নিচু হয়ে পাথরকুচি কুড়াই কয়েকটা জটিল গুল্মের ছায়া পড়ে আমার মুখে আড়াআড়ি। আর যখন শূন্যমুখে উলটোমুখে আকাশে তুলে দিই হাত মুখের কিনার ঘিরে ঢেউ দেয় জয়ন্ত ঈথার আভাময় অদৃশ্যতা। ‘ও এমন একই সঙ্গে দু-রকম কেন?’–ওরা ভাবে। ♥ ০ পরে পড়বো ৩৬৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন