কবিতা - জল শঙ্খ ঘোষ মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ প্রকৃতির কবিতা জল কি তোমার কোনো ব্যথা বোঝে? তবে কেন, তবে কেন জলে কেন যাবে তুমি নিবিড়ের সজলতা ছেড়ে? জল কি তোমার বুকে ব্যথা দেয়? তবে কেন তবে কেন কেন ছেড়ে যেতে চাও দিনের রাতের জলভার? ♥ ১ পরে পড়বো ২৪৬৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন