শঙ্খ ঘোষ

কবিতা - কলকাতা

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ বিবিধ কবিতা

বাপজান হে
কইলকাত্তায় গিয়া দেখি সক্কলেই সব জানে
আমিই কিছু জানি না

আমারে কেউ পুছত না
কইলকাত্তার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে
নিজে তো কেউ দুষ্ট না

কইলকাত্তার লাশে
যার দিকে চাই তারই মুখে আদ্যিকালের মজা পুকুর
শ্যাওলাপচা ভাসে

অ সোনাবৌ আমিনা
আমারে তুই বাইন্দা রাখিস, জীবন ভইরা আমি তো আর
কইলকাত্তায় যামু না।

পরে পড়বো
১৫০৭
মন্তব্য করতে ক্লিক করুন