শঙ্খ ঘোষ

কবিতা - অগস্ত্যযাত্রা

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ অন্যান্য কবিতা

বিন্ধ্য বলেন, ‘অগস্ত্য
বড্ড আমায় ভোগাস তো
আর কতদিন রাখব নত এ-মস্তক!’

অগস্ত্য কন, ‘বিন্ধ্য রে
আটকে আছি ভিন দোরে
কিন্তু তোকেই ভাবছি এত দিন ধরে।

আর কটা দিন থাক্ না ভাই
আগে তো মৌচাক নাবাই
তারপরে মান ফিরিয়ে দেব সমস্ত।’

তাই শুনে আজ বিন্ধ্যরাজ
লাস্যে হলেন দিলদরাজ
গুগলি-শামুক দেখলে ভাবেন নমস্য।

পরে পড়বো
৩৯৩
মন্তব্য করতে ক্লিক করুন