কবিতা — দারুস সুন্নাহর ডাক

শুক্রবার, ১২ জুন ২০২৬ বিবিধ কবিতা

আয়রে খোকা, আয়রে খুকু মাদ্রাসাতে যাই,
মানুষ হওয়ার শপথ নিয়ে দ্বীনের পথে ধাই।
আল-কুরআনের মধুর বাণী শিখব মন ভরে,
হাদিসের আলো জ্বালব মোরা ঘরে বাহিরে।

ফজর বেলা ঘুমটি ছেড়ে উঠব সবার আগে,
নামাজ পড়ে রবের ডাকে সাড়া দেবো সবে।
শিক্ষকদের শ্রদ্ধা করব শুনব তাঁদের কথা,
তাঁদের স্নেহে দূর হবে অজ্ঞানতার ব্যথা।

মিথ্যা, হিংসা, লোভ ত্যাগে গড়ব সুন্দর প্রাণ,
সততা আর ন্যায়ের পথে বাড়বে মোদের মান।
পিতা-মাতার সেবা করে নেব তাঁদের দোয়া,
সফলতার ফুল ফুটিবে জীবন পুষ্প ছোঁয়া।

বন্ধুসব হাতে হাত রেখে মিলব এক কাতারে,
ভালোবাসার বীজ ছড়াব গ্রাম-শহর জুড়ে।
আয়রে খোকা,আয়রে খুকু দারুস সুন্নাই যাই
ইলম শিখে আমল করে জীবনটা রাঙাই।

🖊️এস এম শাহনূর
০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ জিলহজ, ১৪৪৭ হিজরী
চেয়ারম্যান বাড়ি, খেওড়া।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা