বর্ষার ছন্নছাড়া ঝুমঝুম শব্দে
মিশে আসে
মোর সুখময় স্বপ্নের তন্দ্রা।
ওহে বর্ষা-বিলাসী,
এই শ্রাবণ-ক্ষণে
তব কণ্ঠে পরিয়ে দেব
মোর হিয়ার মাধুরী-মাখা,
বৃষ্টির ফোঁটায় গাঁথা মালা।
তব এক চরণে বালা,
কণ্ঠে বর্ষার মালা;
মোর হিয়া-গলিতে বুঝি
ক্ষণ দিশেহারা।
(সোহেল)