এখান থেকে মাইল খানেক, বইছে জীবন ওতপ্রত-
ভেতর ভেতর সবাই একা, রক্ত সাজায় নিজের মত…
‘সহিষ্ণুতা’-য় ভয় করে যার, সভ্যতা তো তাকেই জেতায়।
নষ্ট হবার বীজ পুঁতেছে শহর আমার, অন্য কেতায়
আমার ছিল ধর্ম অনেক, কর্ম অনেক- যেমন খুশি
এখন মুঠোয় যাবজ্জীবন অনেক ‘কালো’ স্বপ্ন পুষি।
শুকিয়ে গেছে অনেক আগেই পকেট ভরতি খরস্রোতা,
এখন কেবল জংলি-জীবন, ধার ফুরিয়ে হচ্ছে ভোঁতা
তোমার ছিল ‘ব্যক্তি-জীবন’, তোমার ছিল নীরব মিছিল,
এখন গলায় শব্দ চুরি, পেছন থেকে একশত ঢিল।
যার শেকলে যাচ্ছি চুরি, প্রকোষ্ঠে যার অন্য অসুখ…
তার পেছনেই দাঁড়িয়ে দেখি- স্তব্ধ যাপন ফেরাচ্ছে মুখ।
এখান থেকে মাইল খানেক, বইছে জীবন ওতপ্রত-
ভেতর ভেতর সবাই একা, রক্ত সাজায় নিজের মত।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী