এখানে প্রেম মাটির মত সোঁদা।
জল-পরীদের লুকিয়ে থাকার ভয়!
একটু আদর জাপটে ধরে নিলেই,
ভেলভেলে-টা অন্য কারো নয়।
এখানে বেশ জল ছুঁই ছুঁই শীত-
বাষ্পে যেমন চোখ বুঝে নেয় ‘কাল’।
তেমন কোনো বিষাদ হাওয়া পেলে,
কলম দিয়েই ছাড়িয়ে নেবো ছাল।
এখানে আর ভয় করেনা রোজ,
কাব্য আমার অকেজো রাত জাগে…
তবুও কেমন ঘুমিয়ে পড়ে কবি,
বিদ্রোহ আর কাব্য করার আগে।
রাজনীতিতে বিছনা জুড়োয় কি?
ঘাম মুছে দেয় পতাকাদের রঙ?
ভেলেভেলেটা দাঁড়িয়ে দেখে একা-
মিছিল সাজায় হাত-পা কাটা সং।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী