সুদীপ তন্তুবায় নীল

কবিতা - প্রেমের গল্প আর বলো না

সুদীপ তন্তুবায় নীল
শনিবার, ২২ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

প্রেমের গল্প আর বলো না
ইচ্ছেটা নেই স্বপ্ন বাঁধার,
সেই তো প্রেমিক, সেই প্রেমিকা
উপসংহারে বিচ্ছেদ আবার!

তার চেয়ে বরং কবিতা হও
ছন্দে ছন্দে মিষ্টি হাসো,
মিলন সুখের আদর দিয়ে
হাসবে দেখো উপন্যাসও।

পরে পড়বো
২৭৩
মন্তব্য করতে ক্লিক করুন