কখনো কখনো নিজের মনটা
নিজেকেই দেয় ধোঁকা,
প্রজাপতি হতে চেয়েছিল যারা
রয়ে গেল শুঁয়োপোকা।

রয়ে গেল কত নীরব আঁধার
আদরের ধূলো-বালি,
সব পেয়েছি'র জীবনটা যেন
কি দারুণ খালি খালি!