তোমার ওই কুল গেসিয়া
রুপ ললাটে গেলাম ডুবি
কতজনা ভিড়ায় তরি
গেল তলে ডুবি ডুবি।
আক্ষায়িত করলাম তোমায়,
মনোহড়ার কালডাকিনি।
প্রান ছিলনা স্পর্শে তোমার
কি দারুণ প্রেম দোকানি।
শুনতে গেলাম অহোনিশি
হাসি মাখা কন্ঠধ্বনি।
রাত্রিযাপন, প্রভাত ধ্বনি
কি দারুণ প্রেম দোকানি।
তির গেসে তার সুখের বিলাস,
পার হলে তা খড়া!
কি বলে যাবো তুমায়
আমার যে আজ অনেক তাড়া।
কৃষ্ণ পক্ষ বেছে নিলাম
কাজ হল মোর শেষ দমেতে!
কতজনা নাম দিয়াছে
ফিরত দিলা ভাংগা হ্রদয়,
তাবিজ কবজ গলায় বেদে,
ডুব দিয়াছে গভীর অতল
আছো তুমি আন্তর তলে
কি দারুণ প্রেম দোকানি।