নেত্র তার স্থান বিশেষে
তিক্ত তার চাহনি
হস্তীনাসিকা,নয়নে অগ্নি
অন্তরালে প্রেমের শয্যা।

দ্বিপ্রহরে কাষ্ট আনিয়া উনানে
দিলে ঠাই

বাজুর এই বাজু খানা
নাড়ালে কি মলিন হাসিতে
দরিদ্রতায় গেড়ানো জিবন
পিতা হাড়া মেয়ে
অন্তরালে প্রেমের শয্যা

প্রেমের প্রহর নাহি দিলো সঙ্গ
কি হবে রূপ
কি হবে রং
কি হবে যৌবন
প্রহরী ছিলনা দারায়ে
অন্তরালে প্রেমের শয্যা

গগন ফেঠে হঠাৎ
একদিন নেমে এল কান্না
দরিদ্র এখন অনেক দূরে
সুদর্শন ছিল তার অংশিদার
সুখ আঠে নি কপালে
বসন্তের শুরুতে,
শেষ করিল! শেষ স্নান!
অন্তরালে প্রেমের শয্যা।