নিরালা নদীর প্রান্তে পড়ে আছে
দুঃখী মানুষের নীল জামা
আর কেউ নেই, রোদ নেই
ছায়ামাখা শূন্য দিন
লোকটি কোথায় গেছে?
সে কি জলে নেমে গেল
সহসা হৃদয় জোড়া পাতাল সন্ধানে?
অথবা সে শুয়ে আছে
জঙ্গলের কারুকার্যময় স্তব্ধতায়?
তার নগ্ন শরীরের ওপরে ঝরেছে
শুকনো পাতা
দুঃখী মানুষেরা কোনো চিহ্ন রেখে
যায় না কোথাও
তবু এই নদীতীরে পুঞ্জীভূত নীল সুতো
যেন কারো জীবনকাহিনী
যেন কিছু নিশ্বাসের সারমর্ম
রাজ্যহারা অভিমান, সুখচ্ছিন্ন চিঠি
ও যেন আমারই, আমি একদিন এইখানে
নিঃশব্দে ড়ুবেছি, নদী জানে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন