সে ভেবেছে, চুপ করে আছি তাই সকলি মেনেছি
সে জানে না, কোন তমসার পারে বাঁধা আছে তাঁবু
সে ভেবেছে, বকুল তলায় যাকে নিত্য দেখা যায়
সে কখনো দুপুর রোদ্দুরে আর একা বেরুবে না
সে ভেবেছে, জীবন দিয়েছে যাকে হলদে ঝুমঝুমি
খেলা ঘরে যার বেলা টুকিটাকি সান্ত্বনা পেয়েছে
সে কখনো দেখবে না, দুহাতের সোনালি শৃঙ্খল!
সে জানে না, নদী প্রান্তে যে আছে সে চেনে সর্বনাশ!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন