রাত্রির সমুদ্রতীরে দেখা হবে রাত্রির সমুদ্র
আর কিছু নয়
জলের কিনার ঘেঁষে জলের গভীর মর্ম ছুঁয়ে
বসে থাকা হবে
শব্দ দেবে প্রতিচ্ছবি বর্ণ দেবে নিবিড় বন্ধুত্ব
স্বপ্নে যে রকম
নীলের সাম্রাজ্যে বাঁধ ভেঙেছে জ্যোৎস্নার অকস্মাৎ
ছুটে গেছে রথ
ঢেউগুলি ক্রমাগত যে স্তব্ধতার ঐকতান
যেমন মেঘেরা
বালির উপর ইচ্ছে হলে অনায়াসে শুয়ে পড়া
ডান পাশ ফিরে
মনে থাকে যেন শুধু ডান পাশ বালির ওপরে
খোলা চুলে হাত
চোখের ওপরে চোখ নক্ষত্রেরা শূন্যে ঝাঁপ দেবে
পৃথিবীরও নিচে
কিছু না বলার ভাষা, গরম ওষ্ঠের শিলালেখ
ঠিক সে সময়
রাত্রির সমুদ্র হবে সশরীর রাত্রির সমুদ্র
হবে, দেখা হবে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন