পবিত্রতা, বেড়াতে গিয়েছে তুমি
কোন দূর নির্বাসনে,
কার হাত ধরে?
হে হিম নিশীথ, হে জ্যোৎস্না
তুমি এমন নিথর কেন
এখনো বোঝোনি?
হে প্রেম, হে মৃত স্বদেশের ছায়া
হে শূন্য দেয়াল
বাতাস কুড়িয়ে নেয় স্মৃতি-রেণু অন্যমন ধুলো…
পবিত্রতা, বেড়াতে গিয়েছো তুমি
কোন দূর নির্বাসনে
কার হাত ধরে?
ফিরে এসো
স্বর্গ-নগরীর চাবি
নিয়ে ফিরে এসো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন