কালো অক্ষরে থেকেছি মগ্ন সারাদিন সারা মাস ও
বছর
চোখ ক্ষয়ে গেল, বুক জ্বলে গেল, জুলপি ও চুলে
সাদা সাদা ছোপ
বাইরে আকাশ, বাইরে মধুর, বাইরে নারীরা
এই যে আয়ুর হনন এই যে দিন দিনান্ত হৃদয়ে প্রবাস
এই যে পরের দুঃখ ও সুখ, যে যার খেলায়
রয়েছে মত্ত
কার নিশ্বাস কার চাপা হাসি চকিতে তাকাই
সকলই অলীক
শুধু কাছে থেকে কালো অক্ষর, সারাদিন সারা মাস ও
বছর
কালো অক্ষর কালো শৃঙ্খলা এক জীবনের ভ্রান্তি বিলাস
চোখ ক্ষয়ে গেল, বুক জ্বলে গেল, আয়ুর হনন,
হৃদয়ে প্রবাস।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন