কাঠগুদামের পাশে এক টুকরো পড়ো জমি
দুটি দুঃখী প্রাণ সেইখানে বসেছিল সন্ধেবেলা
একটু পরেই ওরা মিশে যাবে মলিন বাতাসে।
যেমন শালিক পাখি খানিকটা শব্দ রেখে যায়
যেমন সোনালি সাপ ঘাসের গোড়ায় ঢালে বিষ
সে রকমই ও দু’জন ওখানে কি একটুখানি দুঃখ ফেলে গেল?
যেন যায়, তাই যেন যায়!
আকাশের হুলনার সীমা নেই, মেঘগুলি মোহের প্রাচীর
বাতাস সহস্রবার উল্টে দেয় লঘু ইতিহাস
এমন কি কাঁটা ঝোপ, আগাছারও নেই কিছু মায়া?
তোমাদের কাছে এই কবির মিনতি, কেড়ে নাও
ওদের কিছুটা দুঃখ ভুলিয়ে ভালিয়ে কেড়ে নাও
ভুলে ফেলে যাওয়া কোনো রুমালের মতো এক টুকরো দুঃখ
যেন কাঠগুদামের পাশে পড়ে থাকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন