মানুষ যতটা বড় হতে চেয়েছিল
তার চেয়ে নিজেই সে বড়
পাহাড়ের কাছে গিয়ে মানুষ প্রথমে নত
করেছিল মাথা
তারপর পাহাড় শিখরে উঠে
কালপুরুষের দিকে দিল হাতছানি!
মানুষ লিখেছে এই সমুদ্রের
সহস্র বন্দনা
অসীম পদবী দিয়ে দেখিয়েছে
মহৎ সম্মান
তারপর তুড়ি মেরে সমুদ্রকে করে গেছে
এ ফোঁড় ও ফোঁড়
নিজেই অসীম হয়ে জলধিকে স্তম্ভিত করেছে!
মানুষ যতটা বড় হতে চেয়েছিল
তার চেয়ে নিজেই সে বড়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন