এত ফুল, এর কোনটাই মানুষের জন্য নয়
মানুষের চোখের জন্য নয়, মানুষের ইন্দ্রিয়ের জন্য নয়,
সবই তুচ্ছ কিছু পোকা-মাকড়ের জন্য!
মানুষ তার রূপ দেখেছে, মানুষ তার ঘ্রাণ নিয়েছে
মানুষ লিখেছে কত কাব্য, লিখেছে গান।
জন্মদিন ও মৃত্যুদিনের মানুষ কুসুমসঙ্গী হতে ভালোবাসে
গোলাপ, গন্ধরাজ, চাঁপা, মল্লিকারা তা গ্রাহ্য করে না,
তারা শুধু কীট পতঙ্গের জন্য মেলে রাখে সর্বস্ব।
হায় মানুষের জন্য একটাও ফুল ফোটে না!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন