টিলার ওদিক থেকে উঠে এলে ওষ্ঠে ভরা
সারণীর কুলুকুলু ধ্বনি
আঁচলে বাতাস বাঁধা যেন সৌর তরণীর পাল
ভূমি থেকে এক ইঞ্চি উঁচু পায়ে দাঁড়ালে দিগন্তখানি জুড়ে
যেন কোনো স্বর্গ-বেশ্যা, অথবা প্রি-র্যাফেলাইট পরী…
কিছুদূরে গাছতলায় শুয়ে আমি পড়ছিলুম
মানুষের দাঁতের ইতিহাস
আগুনের বন্দিত্ব ও রুটি কাড়াকাড়ির দলিল
ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ চেয়ে থাকি নিষ্পলক
ও কে? নীরা নয়? কিংবা বুঝি নীরার আদল
কোথা থেকে এলে, কেন এলে, ফের কোথায় পালাবে
শীত দুপুরের আলো সহসা রক্তিম হয়ে ওঠে
তরঙ্গের নানা স্তর, শূন্য ও অসীম, যেন চেতনার
লুকোচুরি খেলা
সবই তো অলীক তবু মুহূর্তের দেখাটাও ঠিক!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন