বৃক্ষের চূড়ায় তিনি পা দিলেন, একজন আগন্তুক
অচেনা দেবতা
খর রৌদ্র হেমবর্ণ, জামা পরা প্রজাপতি, কাঠবিড়ালীর ঘুম ভাঙে
প্রকৃতি নাম্নী যে নারী অকস্মাৎ কাঁপে তার আধো-জাগা বুক
কিছু কিছু পুরুষেরা সবুজ চেনে না তাই অরণ্যের নীলে
দেবতাটি চোখ মুখ প্রক্ষালন করে নেন, তাঁর ভালো লাগে।
একজন অচেনা দেবতা এসে স্পর্শ-ধন্য করে যান।
পৃথিবীর নীল রমণীকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন