তারও তো যাবার কথা ছিল, যে রইলো
অন্ধকারে এক এক শুয়ে
সে হাত বাড়িয়ে দিল
হওয়ায় উড়িয়ে নিল শব্দ
দিগন্তে লুকিয়ে গেল আলো
তারও তো যাবার কথা ছিল।
পিপুল গাছের নিচে উইঢিপি
তার পাশে পড়ে আছে ভাঙা শালিকের,
ডিম, পিঁপড়েরা এসে গেছে
ঝিম অন্ধকারে এক পুকুরের পাড়ে
দু’পায়ের কাদা ধুচ্ছে একলা রমণী
কালো জল, কালো রাত্রি, কালো দুটি চোখ
লেবুবাগানের থেকে জোনাকিরা উড়ে এসে
রেখাচিত্র আঁকে
সেই প্রশ্ন; তোমারও যাবার কথা ছিল?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন