বৃষ্টির দিনে আরাম চেয়ারে জানলার পাশে বসবো ভেবেছি
তাও তো পারি না
একজন কেউ বৃষ্টি ভিজতে আমার চোখের সম্মুখ দিয়ে হেঁটে চলে যাবে
কে? নাম জানি না!
সকালবেলায় দ্বিতীয় পেয়ালা চায়ের কাপেও তৃপ্তি হয় না
হৃদয় ভরে না
একজন কেউ সেই মুহূর্তে বন্যায় ডোবে, অথবা তৃষ্ণা বুকে নিয়ে মরে
বাসনা মরে না—
পাহাড়চূড়ায় বেড়াতে যাবার কতদিন ধরে প্রবল ইচ্ছে
চিঠি লেখালেখি
তখনই অন্য পাহাড়ে কে যেন মেশিনগানের সামনে লুটিয়ে পড়লো হঠাৎ
তার মুখ দেখি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন