একদিন গাছেরা মানুষের সঙ্গে কথা বলবে
লতা গুল্মে শোনা যাবে ফিসফিস ধ্বনি
দোপাটি ঝাড়ের কাছে থেমে যাবে কিশোরীর হাত
ফুলগুলি খিলখিল করে হেসে উঠবে
একদিন সবাই জেনে যাবে মনে মনে
যার কাছ থেকে তুমি কিছু নাও, তাকেও কিছু দিতে হবে
একটা দোয়েল পাখি শিস শোনালে তাকে কিছু দেবে না?
নদীকে একটি গান, মাটিকে দু ফোটা চোখের জল
ভোরের সোনালি আলো-কে আর কিছু না হোক
অন্তত একটি প্রণাম!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন