শুধু বৈশাখ মাসে
বরফ পড়ে কলকাতায়, সারা দুনিয়া হাসে
হাসেন না শুধু একজন
তিন বছরে একটি বার তাঁর হাসির রেশন।
ইস্কুলে হয় লঙ্কা চাষ
ইঁদুর খায় গোলাপ ফুল, ছিঁচ কাঁদুনে পাতি হাঁস
ফুটবল খেলা দেখতে চান
রসগোল্লার লোফালুফি ঘটি-বাঙাল-মুসলমান।
লেকের ধারে মস্ত ইঁটের পাঁজা
সাধুরা পান বেকার ভাতা, বেকাররা টানে গাঁজা।
রুমাল খানা ডোবাও যদি জ্যোৎস্না মাখা চাঁদে
বিয়ে নিষেধ আষাঢ়-শ্রাবণ মাসে লবণ হ্রদে।
চাঁদের কথায় নতুন বৃন্দাবন
আ-আ-আ মোদের সব হতে আপন!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন