কবিতা — যুগের হাটে

ইকরি মিকরি চাম চিকরি
ন্যায় ও নীতি হ’চ্ছে বিক্রি
কেউ কিনবে নাকি শিগরি?
সমাজ-চিন্তা গেছে বিগড়ি
তাই চিল্লিয়ে ক্রমিক ডিগ্রি
সততা হাট খোলে তাগড়ি!
খুনীর শিরে রাজার পাগড়ি
বিকিয়ে যায় দোস্তি জিগরি।

৩২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা