শুভশ্রী রায়

কবিতা - ওহে কবিয়ত্রী

শুভশ্রী রায়
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা

ওহে মেয়ে কবি! এত জোরে হাঁকিও না কাব্য হাওয়া-গাড়ি
এ দেশে লোকের মুখেমুখে তুমি এখনো মেয়েছেলে,
নও নারী
শব্দ নিয়ে, ভাষায় দখল সমেত যত দূরই দাও না কেন পাড়ি
পরে লেখা, আগে মানুষ দেখবে তোমার রংরূপ আর শাড়ি!

পরে পড়বো
২২৫
মন্তব্য করতে ক্লিক করুন