তারাপদ রায়

কবিতা - এক জন্ম

তারাপদ রায়
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ বিরহের কবিতা

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।

পরে পড়বো
১৩২৪
মন্তব্য করতে ক্লিক করুন