এ কেমন জীবন?
উৎসবে আনন্দ নেই,
আঘাতে কষ্ট নেই,
শোকে কান্না নেই,
দুঃখে হাহাকার নেই।
এ কেমন জীবন?
অনুভবশক্তি নেই,
উপলব্ধির ক্ষমতা নেই,
চিৎকারের সামর্থ্য নেই,
মৃত্যুরও সুযোগ নেই।
এ কেমন জীবন?
হামজার মৃত্যু,
ওমরের মৃত্যু,
ওসমানের মৃত্যু,
আলীর মৃত্যু।
এ কেমন জীবন?
মক্কা বিজয় নেই,
আফ্রিকা বিজয় নেই,
আন্দালুসিয়া বিজয় নেই,
সিন্ধু-সমরকন্দ বিজয় নেই।
এ কেমন জীবন?
এত শান্ত,
এত ধীর,
এত নিস্তব্ধ,
এত স্থির।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবিতা টি পাঠ করে হৃদয় ছুঁয়ে গেল।শব্দ চয়নে
একটু যত...
আরো দেখুন
সন্তোষ বন্দ্যোপাধ্যায়
লেখক:
মোল্লা মুস্তাফিজুর রহমান
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন