ভালবাসো এ কথা এত বেশি বলো তুমি যে, মাঝে মাঝে
আমি ভুল করে বিশ্বাসও করে ফেলি যে তুমি বোধহয় সত্যিই ভালবাসো আমাকে,
এ আমার বোঝা উচিত ছিল অনর্গল কেউ কিছু বলে গেলেই সেটা সত্য হয় না।
ভালবাসা তো মুখের কথা নয়,
ভালবাসা বুঝব নিমগ্নতায়, ত্যাগে।
তুমি নিমগ্ন কতটুকু?
আমি তো এরকম কোনও দিব্যি দিইনি যে আমাকে ভালবাসতেই হবে।
বেসো না ভাল। হাজার মানুষ ভালবাসে না,
তাই বলে আমি কি মরে গেছি নাকি?
ভালবেসো না—সে অনেক ভাল, তবু মিথ্যের জলে ডুবিয়ে আমার শ্বাসরোধ কোরো না।
কবিতা — আমি এরকম কোনও দিব্যি দিইনি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
১৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় কবি ভালোবাসার নামে মিথ্যার আশ্রয় নেওয়াকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। মুখে বারবার ভালোবাসার কথা বললেও ত্যাগ ও নিমগ্নতা ছাড়া প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় না। কাউকে জোর করে ভালোবাসতে হবে না, কিন্তু মিথ্যে ভালোবাসার অভিনয় করে প্রতারণা করা অনুচিত। কবি এখানে ভণ্ডামির চেয়ে ভালোবাসাহীন সত্যকে সম্মান জানিয়েছেন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম