আমার মতো বাঙালিকেও
ভারতবর্ষ বাংলাদেশি বলে।
বাংলাদেশি বস্ত্র হয়, অস্ত্র হয়,
বাঙালি আবার বাংলাদেশি হয় কী করে?
বাঙালি কি একাত্তরে জন্মেছে ওই দেশে?
নাকি হাজার বছর লালন করছে জাতিসত্তা
হাজার বছর বইছে রক্তে সংস্কৃতি।
বাংলাদেশ আজ নাম পাল্টে ভুতুমপেঁচা হলে?
বাঙালি কি ভুতুমপেঁচি হবে?
পূর্ববঙ্গের নাম বদলে পূর্ব পাকিস্তান,
সে নামটিও বদলে গিয়ে বাংলাদেশ হল,
দেশ পাল্টায়, নাম পাল্টায়,
ধর্মকর্ম অনেক সময় ভীষণরকম পাল্টে যায়,
পলিটিক্স তো পাল্টে ফেলে
এক তুড়িতে অনেক কিছু।
ঐতিহ্য কি পাল্টে যায়?
অস্তিত্ব কি অস্ত যায় দেশের নামের শেষে?
নাম পাল্টে বাংলাদেশ বাঙাল হলেই শুধু
বাঙালিকে সঠিক নামে ডাকবে নির্বোধেরা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন