'তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সোনা'
মিথ্যে কথা। মিথ্যে কথা।
অথবা হতেও পারে
অত্যাচারী রাজার একদিন শখ হল
প্রজাদের দুঃখ দেখে আসি।
আমাদেরও মাঝে মধ্যে শখ হয়
নদী কিম্বা সমুদ্র দেখতে
ফাগুন এলে কৃষ্ণচূড়া দেখতে
বনে জঙ্গলে হরিণ দেখতে।
এ রকম দু'চারটে শখ মাঝে মধ্যে কার না থাকে!
দেখে যেয়ো আমাকে
হাওয়া পরিবর্তনের প্রয়োজন আছে
কিছু কিছু উদাসীন যুবকের।
আমি কেন বেঁচে থাকি প্রতিদিন!
মাঝে মধ্যে দেখতে আসবে বলে বেঁচে আছি
মাঝে মধ্যে ভালবাসো বলে বেঁচে আছি
এ রকম বেঁচে থাকে ক'জন মানুষ?
এত সামান্য সুখে?
আমি কি মানুষ?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন