১.
কূপমণ্ডুকের দল বিপক্ষে গেলেও,
কট্টরপন্থীরা আস্ফালন করলেও,
কবন্ধরা ঘিরে ধরলেও,
মানুষ থাকে পাশে, শুভাকাঙ্খীরা থাকে।
যখন রাজ্য তাড়ায়,
যখন ক্ষমতা বিপক্ষে যায়,
যখন রাষ্ট্রযন্ত্র বিরুদ্ধে দাঁড়ায়,
মানুষ সরতে থাকে, মানুষ পালায়।
শুভাকাঙ্খী বলে পরিচিতরাও নিরাপদ আড়াল খোঁজে,
প্রতিষ্ঠান সরে যায়, বেসরকারি ক্ষুদ্র দলও ক্ষুদ্র গর্তে লুকোয়,
স্বনামধন্যরা চোখ বুজে থাকে। বন্ধু বলে যাদের চিনি,
তারাও আচমকা অন্যত্র ব্যস্ত হয়ে পড়ে।
হাতে গোনা কিছু মানুষ শুধু পাশে থাকে,
নির্ভেজাল কিছু মানুষ।
সাহস আর সততা সম্বল করে
সত্যিকার কিছু স্বার্থহীন বন্ধু থাকে পাশে।
২.
ওরা আজ মিছিল করছে,
ওরা মোমবাতি হাতে হাঁটছে সন্ধের শহরে,
জোট বেঁধে বিচার চাইছে অবিচারের।
কে বলেছে এই সংগ্রাম একার আমার?
বাক স্বাধীনতা রক্ষা হলে এদেশের মানুষেরই হবে,
এ আমার একার নয়, স্বপ্নবান মানুষের সবার সংগ্রাম।
এই দুঃসময়
আমার একার নয়, আমাদের সবার দুঃসময়।
যদি কোনওদিন জয় হয় মুক্তচিন্তার,
ব্যক্তি আমার চেয়ে শতগুণ হবে ভারতবর্ষের জয়।
এ আমার একার কিছু নয়,
আমার পাশে ওরা নয়, বরং ওদেরই পাশে,
ওই অবস্থান ধর্মঘটের পাশে, অনশনের পাশে,
ওই মিছিলের মানুষের পাশে,
ভারতবর্ষের পাশে, আমি আছি,
দূর কারাবাস থেকেও আছি,
ঘোর অনিশ্চয়তা আর অন্ধকার থেকেও আছি পাশে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম