প্রথমে মেয়েটির পেটের বাচ্চাটি বের করে নিল পেট কেটে, খুব ধারালো ছুরিতে কেটে,
এরপর বাচ্চাটির গলা কাটল তারা, মাথাটি ছুঁড়ে ফেললো মেয়েটির পায়ের কাছে, ধড়টি
মাথার কাছে। ছুঁড়ে ফেলে বেদম হাসতে লাগল তারা। কারা তারা?
তারা হিন্দু, সম্ভাব্য হিন্দুরাজ্যের দেশপ্রেমিক নাগরিক।
মেয়েটি যখন চিৎকার করছে বাঁচার জন্য, মেয়েটির শরীরে তারা আগুন লাগিয়ে দিল,
মেয়েটি পুড়তে থাকলো,
পুড়তে থাকলো,
পুড়তে পুড়তে কয়লা হচ্ছে মেয়েটি
তার ত্বক পুড়ে মাংস পুড়ে হাড় পুড়ে কয়লা হচ্ছে,
তার হৃদপিণ্ড, তার ফুসফুস, তার জরায়ু পুড়ে কয়লা হচ্ছে, ছাই হচ্ছে।
কীদোষ ছিল মেয়েটির? কী অন্যায় সে করেছিল?
–সে মুসলমানের ঘরে জন্মেছিল।
তার মুসলমান একটি নাম ছিল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব